ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা
আন্তর্জাতিক ডেস্ক:
দুই দফা টেলিভিশন বিতর্কে হারের পর এবার শিশু ধর্ষণের মামলার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
আদালত ওই মামলা আমলে নিয়ে আগামী ১৬ ডিসেম্বর এ অভিযোগের শুনানির দিন ধার্য করেছেন।
১৯৯৪ সালে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মামলা দায়ের করা হয়েছে। ওই শিশু বর্তমানে ৩৫ বছরের একজন নারী। তিনি নিজেই মার্কিন ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে ট্রাম্পের আইনজীবী বলছেন, ‘তার মক্কেলকে ছোট করার চেষ্টা এটি।’
মার্কিন ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ৩৫ বছর বয়সী যে নারী মামলাটি করেছেন তিনি বলছেন, তাকেই ধর্ষণ করেছিলেন ট্রাম্প।
ব্রিটেনের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, মার্কিন ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা হয়েছে। আদালতের বিচারক রনি আব্রামস নিউইয়র্কের একটি আদালতে ১৬ ডিসেম্বর এ অভিযোগের শুনানির দিন ধার্য করেন। তিনি বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে উভয়পক্ষকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানিয়েছেন।

