আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ৮ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের একটি পুলিশ চেকপয়েন্টে জঙ্গি হামলায় কমপক্ষে আটজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পূর্ব নানগরহার প্রদেশের একটি চেকপয়েন্টে এ হামলা চালানো হয় বলে নিউজিল্যান্ড হেরাল্ডে প্রকাশিত এক সংবাদে জানানো হয়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র নাজিব দানিশ নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।

তিনি জানান, সোমবার রাতে পাকিস্তান সীমান্তবর্তী মোহাম্মদ দারা জেলায় এ হামলা চালানো হয়।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউই স্বীকার করেনি। তবে সাম্প্রতিককালে তালেবান জঙ্গিরা আফগানিস্তানে এ ধরণের হামলা চালাচ্ছে।

  •  
  •  
  •  
  •  

Tags: