চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ -নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক:
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চোংকিং মিউনিসিপলিটির একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহতের খবর জানা গেছে। এ ঘটনায় ওই খনিতে আটকা পড়েছেন আরও ২০ জন শ্রমিক।

সোমবার ইয়ংচুয়ান ডিক্ট্রিটের লাইসু শহরের জিনশাঙ্গু কয়লা খনিতে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে এই গ্যাস বিস্ফোরণ ঘটে।

মঙ্গলবার সকালে আটকাপড়াদের মধ্যে ১৩ জন নিহতের খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত খনিটিতে অন্তত ২০০ উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা ‍অব্যাহত রেখেছেন।

সোমবারের ওই বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক ৩৩ জন আটকা পড়ার খবর ‍জানা গিয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, খনিটির ৩৫ জন শ্রমিকের মধ্যে দুই জন মাত্র বের হতে পেরেছিলেন।

  •  
  •  
  •  
  •