দক্ষিণ চীন সাগরে ভারী অস্ত্র মোতায়েন করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপগুলোতে সামরিকীকরণের দাবি অস্বীকার করলেও বাস্তবে সেটিই দেখা গেছে। ভূ-উপগ্রহ থেকে তোলা ছবিতে দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী এবং শত্রু বিমান ধ্বংসকারী অস্ত্র ব্যবস্থাসহ অন্যান্য অস্ত্র মোতায়েন করতে দেখা গেছে। ছবিগুলো প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই)।

চীন অস্ত্র মাতায়েনের আগেই অন্তত তিনটি কৃত্রিম দ্বীপে বিমান ওঠানামার জন্য রানওয়ে করেছে।

চীনের প্রতিরক্ষামন্ত্রণালয় এখন সামরিকীকরণের কথা অস্বীকার না করেলও এটিকে প্রতিরক্ষার অংশ হিসেবে দাবি করছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, ‘কেউ দোরগোড়ায় পেশিশক্তি প্রদর্শন করলে যে কোনও সময় তা মোকাবেলার জন্য সামান্য হাতিয়ারও কি থাকা দরকার নয়?’

চীনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং বলেন, দ্বীপগুলো চীনের অংশ। ফলে সেখানে সামরিক স্থাপনা গড়া স্বাভাবিক বিষয়।

ভূ-উপগ্রহের ছবিতে দুটো দ্বীপে বিমান বিধ্বংসী অস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অস্ত্র মোতায়েন করতে দেখা গেছে বলেই ধারণা প্রকাশ করেছে এএমটিআই।

চীন ক্লোজ ইন ওয়েপনস সিস্টেমসও (সিআইডব্লিউএস) মোতায়েন করেছে বলে জানিয়েছে এএমটিআই। আর এ ধরনের অস্ত্র ব্যবস্থা গড়ে তুলে চীন বুঝিয়ে দিচ্ছে তারা দক্ষিণ চীন সাগরে যে ধরনের অস্ত্রের ঝনঝনানির ক্ষেত্রে তারা কৃত্রিম দ্বীপগুলোকে সুরক্ষিত রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

চীনের এ ধরনের কর্মকান্ড এর প্রতিবেশী দেশগুলোর জন্য উদ্বেগ সৃষ্টি করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককেও আরও নাজুক করে তুলছে।

সূত্র: সিএনএন

  •  
  •  
  •  
  •  

Tags: