বিচারের মুখোমুখি হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি

আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বিচারের মুখোমুখি হচ্ছেন। ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় অবৈধভাবে টাকা খরচের কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিচার বিভাগের সূতের বরাতে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

নিকোলা সারকোজির বিরুদ্ধে অভিযোগ, ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় খরচ হওয়া দুই কোটি ৪০ লাখ ডলার গোপন করার জন্য ভুয়া ব্যাংক হিসাব ব্যবহার করেছে তার দল।

সারকোজি বার বার এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি অতিরিক্ত খরচ সম্পর্কে সতর্ক।

২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রাঁসোয়া ওঁলাদের কাছে হেরে যান। এই মামলার কারণে ২০১৭ সালে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারছেন না তিনি।

সারকোজির বিরুদ্ধে করা এই মামলাটি ‘বিগম্যালিয়ন স্ক্যান্ডাল’ নামে পরিচিত।

সারকোজির দল ইউএমপি ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার খরচ গোপন করতে বিগম্যালিয়ন নামে একটি গণসংযোগ কোম্পানির সহযোগিতা নেয়। ১৯৫৮ সালের নিকোলা সারকোজি ফ্রান্সের দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি বিচারের মুখোমুখি হচ্ছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: