এশিয়া হবে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র: ড. হাসান রুহানি
আন্তর্জাতিক ডেস্ক:
একুশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে এশিয়া হবে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র এবং এশিয়া মহাদেশ থেকেই আন্তর্জাতিক অর্থনীতির নেতৃত্ব পরিচালিত হবে বলে মন্তব্য করছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ।
১ মার্চ, বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইকো) ১৩তম সম্মেলনে দেয়া এক বক্তৃতায় এ কথা বলেন তিনি।
হাসান রুহানি বলেন, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সামগ্রিক অর্থনীতির গতিপ্রকৃতি পাল্টে দেবে এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলো। এই পরিবর্তন একুশ শতককে এশিয়াকে শ্রেষ্ঠত্বের শতকে পরিণত করবে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক নানা গবেষণা থেকে এ কথা বেরিয়ে আসছে যে, ইকোর কয়েকটি সদস্য দেশের অর্থনৈতিক পরিবর্তন এতটাই জোরদার হবে যে, আগামী দশকে এই সংস্থা পূর্ব-পশ্চিমের অর্থনৈতিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসবে। এ প্রেক্ষাপটে ইকোভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে আরও অনেক কিছু করার রয়েছে।
তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে তিনি নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখতে গুরুত্বারোপ করেন।

