রাশিয়ায় দুই মেট্রো স্টেশনে বিস্ফোরণ; নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের দুটি মেট্রো স্টেশনে বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
আলজাজিরা অনলাইনের ব্রেকিং নিউজে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
দুটির মধ্যে একটি বিস্ফোরণ হয় সেনায়া পোলশচাদ মেট্রো স্টেশনে। রুশ গণমাধ্যমে বলা হয়েছে, এখানে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
লাইফ নিউজ ওয়েবসাইটে দেখানো হয়েছে, বিস্ফোরণের ফলে ট্রেনের দরজা ও আহত মানুষ প্লাটফর্মের ওপর পড়ে আছে।
ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিস্ফোরণ সম্পর্কে অবহিত হয়েছেন।

