আফগানিস্তানে নতুন অভিযান; ৪৭ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তান জুড়ে নতুন করে জঙ্গি বিরোধী সেনা অভিযান শুরু হয়েছে। এতে ৪৭ জঙ্গি নিহত হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী একথা জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘গত ২৪ ঘণ্টায় আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্স (এএনএসএফ) দেশের বিভিন্ন স্থানের কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে। এই অভিযানে ৪৭ সশস্ত্র জঙ্গি নিহত, ১১ জন আহত ও একজনকে গ্রেফতার করা হয়েছে।’

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৩টি প্রদেশে অভিযান চালানো হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তার পাশে পেতে রাখা ৩১টি বোমা ও স্থল মাইন উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে।

আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সহিংসতা চলছে। তাদের নির্মূল করতে গোলযোগপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  •  
  •  
  •  
  •