২৮ মে বন্ধ থাকবে ঢাকার মার্কিন দূতাবাস
ডেস্ক নিউজ:
আগামী ২৮ মে রোববার মেমোরিয়াল ডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস। ওইদিন দূতাবাসের কনস্যুলার সেকশন এবং আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।
তবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সেবা দেয়া হবে। এ জন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন।
ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

