আমেরিকান পপ গান ভালবাসতেন সাদ্দাম হোসেন!
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের সাবেক রাষ্ট্রপ্রতি সাদ্দাম হোসেনের পপ গানের প্রতি একটি বিশেষ দুর্বলতা ছিল। এই ব্যাপার কিছুদিন আগে খুঁজে বের করলেন কারাগারের একজন পুরাতন গার্ড। জানা গেছে, আমেরিকান পপ গান তিনি বেশি শুনতেন।
সাদ্দাম হোসেন এক্সারসাইজ বাইক চালাতেও পছন্দ করতেন, যার নাম তিনি শখ করে দিয়েছিলেন ‘পনি’। জানা গিয়েছে তিনি সিসেম স্ট্রীটের কাউন্ট ভন কাউন্টের মতো অট্টহাসি হাসতেন এবং তার সিগার ভেজা টিস্যুর প্যাকেটে রাখতেন।
যুক্তরাষ্ট্রের মিলিটারি পুলিশ উইল বারডেনওয়ার্পার তার বই ‘দ্য প্রিজনার ইন হিজ প্যালেস’ এ বলেন এই বন্দীর মিষ্টি খাবারের প্রতি বেশ আকর্ষণ ছিল।
সাদ্দাম হোসেন মাফিন খেতে পছন্দ করতেন কিন্তু তার সকালের নাস্তায় অমলেট একটু ছিঁড়ে গেলে তা আর খেতেন না। কারাগারে অন্য বন্দীদের সাথে তার বেশ সখ্যতা ছিল, তাদেরকে তিনি পরিবারের সবার গল্প করতেন।
প্রসঙ্গত, ইরাকের এই নেতাকে ৬৯ বছর বয়সে ২০০৬ সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

