ইতিহাসের সবচেয়ে বড় পানি সংকটে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

ইতিহাসের সবচেয়ে বড় পানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত। এ মুহূর্তে দেশটির ৬০ কোটি লোক তীব্র পানি সংকটে রয়েছে। দেশটির সরকারি এক চিন্তাবিদ (থিংক ট্যাংক) এ তথ্য জানিয়েছেন।

নিতি আয়যোগ নামের ওই চিন্তাবিদ এক প্রতিবেদনে জানিয়েছেন, আগামী বছরগুলোতে ভারতে পানি সংকট আরো তীব্র হতে যাচ্ছে।

তিনি ভারতের ২৯ রাজ্যের মধ্যে ২৪ রাজ্যের তথ্য সংগ্রহ করে এই সতর্কবার্তা দেন।

নিতি আয়যোগ বলেন, ২০২০ সালের মধ্যে কমপক্ষে ২১ শহরের ভূগর্ভস্থ পানি নিঃশেষ হয়ে যাবে। অথচ এসব রাজ্যে পানির চাহিদা কেবল বাড়ছেই।

তিনি জানান, এই পানি সংকট অবশেষে খাদ্য সংকটের জন্ম দেবে। কারণ ৮০ শতাংশ পানি ব্যবহৃত হয়ে কৃষিতে।
তথ্য : বিবিসি

  •  
  •  
  •  
  •