বোরকা নিষিদ্ধ করছে শ্রীলঙ্কা, বন্ধ হবে হাজারের বেশি মাদ্রাসা!
আন্তর্জাতিক ডেস্কঃ বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা একইসঙ্গে এক হাজারের বেশি মাদ্রাস বন্ধ করে দেবে দেশটি। শনিবার এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা সরকারের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী শরত বিরাসেকেরা এ তথ্য জানান।
শারাথ আরও বলেছেন, গত শুক্রবার জাতীয় নিরাপত্তার স্বার্থে মুসলিম নারীদের বোরকা পরিধানে নিষেধাজ্ঞা জারি করতে মন্ত্রীসভায় অনুমোদনের জন্য তিনি একটি বিলে স্বাক্ষর করেছেন।
তিনি দাবি করেন, ‘সরকার এক হাজারের বেশি মাদ্রাসা বন্ধের পরিকল্পনা করছে। এসব মাদ্রাসা দেশের জাতীয় শিক্ষানীতি ধ্বংস করছে। কেউ একটি স্কুল খুলে শিক্ষার্থীদের যা ইচ্ছা শেখাতে পারে না।’
উল্লেখ্য, গত বছর শ্রীলঙ্কা সরকার করোনায় মৃত মুসলিমদের লাশ বাধ্যতামূলকভাবে আগুনে পুড়িয়ে ফেলার নির্দেশনা জারি করেছিল। পরে বিষয়টি নিয়ে দেশ ও বিদেশে প্রচণ্ড সমালোচনার পর চলতি বছর প্রত্যন্ত একটি দ্বীপে করোনায় মৃত মুসলিমদের দাফনের অনুমতি দেয়।

