কোরআনের ২৬ আয়াত অপসারণ চেয়ে করা সেই রিট বাতিল

aaa

আন্তর্জাতিক ডেস্কঃ কিছুদিন আগে পবিত্র কোরআন শরিফ থেকে ২৬টি আয়াত অপসারণ চেয়ে সম্প্রতি আদালতে একটি রিট দায়ের করেছিলেন ভারতের উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী।

সোমবার (১২ এপ্রিল) ইন্ডিয়া.কম জানায়, সৈয়দ ওয়াসিম রিজভীর সেই রিট আবেদন বাতিল করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

ইন্ডিয়া.কমের খবরে বলা হয়, পবিত্র কোরআন শরিফ থেকে ২৬টি আয়াত অপসারণ চেয়ে উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভীর করা রিট বাতিল করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

একইসঙ্গে পিটিশন দাখিল করার ব্যয় হিসেবে আবেদনকারীকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি আরএফ নরিমনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া বিচারক আদালতে রিট আবেদনটিকে ‘বাজে’ বলে আখ্যায়িত করেন।

  •  
  •  
  •  
  •