রমজানের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো-বাইডেন

trudo

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বের সব মুসলিমকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ট্টুডো এক ভিডিও বার্তায় সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। শুভেচ্ছার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ দিয়ে শুরু করেন এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে।

শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, করোনার মহামারিতে আমাদের দেশে মুসলিম সম্প্রদায়ের যে পরিমাণ অবদান রয়েছে, তা অবশ্যই অনস্বীকার্য।

এ সময় তিনি জনস্বাস্থ্যের নির্দেশিকা অনুসরণ করে সেহেরি-ইফতার করার আহবান জানান এবং এই আনন্দ উপভোগ করার ভার্চুয়াল পদ্ধতির কথা স্মরণ করিয়ে দেন। যাতে সবার জন্য নিরাপদ, স্বাস্থ্যরক্ষা এবং সুস্থতা বজায় থাকে।

এদিকে মঙ্গলবার ( ১৩ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, রমজানের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেন এক বার্তায় বলেছেন, এ মাসের প্রথম চাঁদ দেখা দেওয়ায় জিল ও আমি যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের প্রতি আমাদের উষ্ণতম শুভেচ্ছা ও অভিবাদন জানাই।

  •  
  •  
  •  
  •