বাংলাদেশে সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এবং ইতিহাদ

আল ফারুকী, নিজস্ব সংবাদদাতাঃ

বাংলাদেশের সাথে সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এবং ইতিহাদ। আন্তর্জাতিক ফ্লাইটের উপর বাংলাদেশ সরকারের দেওয়া সাতদিনের নিষেধাজ্ঞার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত।

এমিরেটস এর ওয়েবসাইটে এক বার্তায় সংস্থাটি জানিয়েছে বাংলাদেশ সরকারেরর ব্যবস্থাপকদের সাথে আলোচনা সাপেক্ষে ২০ এপ্রিল, ২০২১ পর্যন্ত তাদের সকল বাংলাদেশের ফ্লাইট তারা স্থগিত করেছে ।

এই নিষেধাজ্ঞা কার্যকরের পূর্বে এমিরেটস এর শুধুমাত্র একটি বিমান EK 585 ঢাকা থেকে ছেড়ে যাবে৷ বিমানটি ১৪ এপ্রিল রাত ১.৪০মিনিটে ঢাকা ত্যাগ করেছে।দুবাইয়ের বিমান সংস্থাটি আরো জানায় পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবারো তাদের সেবা চালু করবে।

অন্যদিকে আবুধাবির জাতীয় বিমান সংস্থা ইতিহাদও দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের বিমান সেবা স্থগিত করতে চলেছে।বিমান সেবার উপর দেওয়া নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে তাদের সেবা বন্ধ আছে বলে তাদের ওয়েবসাইটে জানান তারা।

  •  
  •  
  •  
  •  

Tags: