ভারতে একদিনে আরও ২৭৭১ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৩১৪৪

india

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন লাখ ২৩ হাজার ১৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই হাজার ৭৭১ জন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৯৭ হাজার ৮৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই লাখ ৫১ হাজার ৮২৭ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ২০৯ জন।

সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিল নাড়ু, দিল্লি ও অন্ধ্রপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৭০০ জন।

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন ৩ লাখের বেশি আক্রান্ত হচ্ছেন।

এদিকে, অক্সিজেন ও সুরক্ষা সামগ্রীর ঘাটতি মোকাবিলায় হাসপাতালগুলো হিমসিম খাচ্ছে। দেশটির চিকিৎসা অবকাঠামোতে মহামারির চাপ দেখা দিয়েছে।

  •  
  •  
  •  
  •