নরেন্দ্র মোদির পরিবারে করোনার থাবা, মারা গেলেন মোদির চাচী

modi

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচী। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তার নাম নর্মদাবেন (৮০)।

জানা গেছে, কিছুদিন আগে কোভিড আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। তার মৃত্যুতে শোকস্তব্ধ মোদির পুরো পরিবার।

এ বিষয়ে নরেন্দ্র মোদির ছোট ভাই প্রহ্লাদ মোদি জানান, ‘করোনা আক্রান্ত হওয়ার পর চাচী নর্মদাবেনের শারীরিক অবস্থার অবনতি হয়। ১০ দিন আগে তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই আজ তার মৃত্যু হয়।’

তিনি আরো জানান, অনেক বছর আগেই মোদির চাচা জগজীবনদাসের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর বাবার থেকে বছর কয়েকের ছোট ছিলেন তিনি। যদিও পরিবারের সদস্যের মৃত্যু নিয়ে এখনো কিছু জানাননি মোদি।

  •  
  •  
  •  
  •