পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের ভরাডুবি

আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৯২টি আসনের ভোটগণনায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ২০৭ আসনে এগিয়ে আছে। অন্যদিকে ৮১ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর এই নির্বাচনে বাম-কংগ্রেস দলের বেহাল দশা। কংগ্রেস-বাম দল ও আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা এগিয়ে আছে মাত্র ২টি আসনে।

এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের ২৯২টি আসনের মধ্যে মাত্র দুটি আসনে এগিয়ে রয়েছে বাম-কংগ্রেস জোট। অথচ সর্বশেষ ২০১৬ সালের নির্বাচনেও এই রাজ্যে ৪৪টি আসনে কংগ্রেস এবং ৩২টি আসনে বাম দল জিতেছিল। এবার এই দুই দল একজোট হয়ে আইএসএফকে সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চা গঠন করলেও সেই সংযুক্ত মোর্চা মাত্র দুটি আসনে এগিয়ে রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার

রোববার ভারতীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই রাজ্যের বিধানসভার ভোটগণনা। বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মাঝে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সবচেয়ে আলোচিত কেন্দ্র নন্দীগ্রামে পিছিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এগিয়ে গেছেন তারই একসময়কার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র শুভেন্দু অধিকারী। ষষ্ঠ রাউন্ড শেষে মমতার চেয়ে ৯ হাজার ৯৯৮ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী।

  •  
  •  
  •  
  •