মিয়ানমারে ফের গুলিতে ঝরল ৮ বিক্ষোভকারীর প্রাণ
আন্তর্জাতিক ডেস্কঃ
মিয়ানমারে আবারও গুলিতে ঝরল ৮ বিক্ষোভকারীর প্রাণ। কিছুদিন বিরতির পর আবারও গর্জে উঠেছে গনতন্ত্রকামী জনগন। বিক্ষোভে ফেটে জানান দিচ্ছে রাজপথে তারা। রোববার জান্তাবিরোধী জনতার বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত আটজন।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, ‘বৈশ্বিক মিয়ানমার বসন্ত বিপ্লব’-এর সমর্থনে রোববার মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এদিন অভ্যুত্থানবিরোধী সমাবেশ হয়েছে দেশটির বাইরেও।
বিক্ষোভের আয়োজকরা এক বিবৃতিতে ‘মিয়ানমারের জনগণের ঐক্যের কণ্ঠে বিশ্বকে কাঁপিয়ে’ দেয়ার আহ্বান জানিয়েছেন।
বার্তা সংস্থা মিজিমার খবর অনুসারে, বিক্ষোভের সময় দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে দেশটির বৃহত্তম শহর মান্দালয়ে।
এর আগেই স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি বন্দুক তাক করে রাখা এক ব্যক্তির ছবি প্রকাশ করে। বলা হচ্ছে, সাদা পোশাকের ওই ব্যক্তি নিরাপত্তা বাহিনীর সদস্য

