অসহ্য দাবদাহে পুড়ছে ইরাক

ইরাক

নিউজ ডেস্কঃ

প্রচণ্ড দাবদাহ চলছে পুরো ইরাক জুড়েই। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনজীবন।

জাতীয় আবহাওয়া দপ্তর জানায়,আগামী রোববার পর্যন্ত তাপমাত্রা এমন উত্তপ্ত থাকতে পারে।

গত বৃহস্পতিবার বাগদাদে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এমন অবস্থায় প্রাণহানি ঠেকাতে দেশটিতে বৃহস্পতিবার থেকে ৪দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়া বিদ্যুতের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার।

প্রচণ্ড এই গরমের হাত থেকে বাঁচতে অনেকেই ভীড় জমাচ্ছেন লেক কিংবা নদীর পাড় গুলোতে।

  •  
  •  
  •  
  •