বন্দিদশায় থাকা রাজকুমারিকে দেখা গেলো ইনস্টাগ্রামে

প্রিন্সেস লতিফা

নিউজ ডেস্কঃ

বহুল ব্যবিহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেখা গেলো দুবাই শাসকের কন্যা রাজকুমারী লতিফাকে। গত বৃহস্পতিবার (২০ মে) ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক কালের দুটি ছবি প্রকাশ করা হয়।

ছবিতে দেখা যায়, এমিরেটস শপিং মলে রয়েছেন লতিফা।তাঁর সঙ্গে রয়েছেন দু’জন নারী।

প্রিন্সেস লতিফা

প্রিন্সেস লতিফা

তাদের পেছনে ছিলো ‘ডেমন স্লেয়ার: মুগেন ট্রেন’ মুভির পোস্টার যে মুভিটি সংযুক্ত আরব আমিরাতে ১৩ মে রিলিজ পায়। তাই ছবি গুলো সাম্প্রতিক সময়ে তোলা বলেই ধারণা করা হচ্ছে।কিন্তু ছবিটির সাথে ছিলো না তারিখ বা অবস্থান সংক্রান্ত কোন মেটাডাটা।

অবশ্য দ্বিতীয় ছবিটিতে অনেকটাই প্রাণবন্ত দেখাচ্ছিলো প্রিন্সেসকে। এই ছবিটি বিশ্বের সুউচ্চ ভবন বুর্জ আল খলিফার একটি রেস্টুরেন্টে তোলা।  পোস্টে উল্লেখ করা ছিলো স্থানের নাম।

গত ফেব্রুয়ারিতে বিবিসির প্যানারোমা অনুষ্ঠানে রাজকুমারীর কিছু ভিডিও প্রকাশিত হয়। ভিডিওগুলোতে নিজের বন্দিদশা বর্ণনার পাশাপাশি বাঁচার আকুতি জানান লতিফা। এরপরই তাকে উদ্ধারে জোর তৎপরতা শুরু করে মানবাধিকার সংগঠনগুলো। তিনি জীবিত আছেন কিনা সেটি জানতে চেয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তাঁকে মেরে ফেলা হয়নি বা গুম করে ফেলা হয়নি এই বিষয়টি নিশ্চিত করতে ছবি এবং ভিডিও বার্তা ও চেয়েছিলো সংঠনগুলো।

  •  
  •  
  •  
  •