বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা মিলল সুপার ব্লাড মুন

নিউজ ডেস্কঃ

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা মিলল সুপার ব্লাড মুনের। সাধারণ চন্দ্রগ্রহণের থেকে একেবারেই আলাদা এই গ্রহণ। কারণ এই গ্রহণে চাঁদের রঙ ও এর আকার এর পরিবর্তন ঘটে।
বাংলাদেশ সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ শুরু হয় দুপুর দুটো ৪৭ মিনিটে। শেষ হয় সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে।

অন্য সব চন্দ্রগ্রহণের থেকে এদিন একটু বেশি, অন্ততপক্ষে ১৪ শতাংশ বড় দেখায় চাঁদকে। পাশাপাশি সঙ্গে থাকে কালচে লাল এক আভা। তাই এটিকে সুপার ব্লাড মুন বলে থাকেন জ্যোতির্বিদেরা।

আজ পৃথিবীর সবচেয়ে কাছে চলে এসেছিল চাঁদ। অর্থাৎ চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব কমেছিল ২৭ হাজার কিলোমিটার। তাই চাঁদকে এতটা বড় দেখায়। একইসঙ্গে চাঁদের আলোর বিচ্যুতির জন্য পৃথিবী থেকে এটিকে কালচে লাল দেখায়। বাংলাদেশ থেকে দেখা না গেলেও মানুষজন এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করলেন দুই আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশের পশ্চিম অংশ ও ইউরোপের কয়েকটি দেশ থেকে। এছাড়াও দেখা মিলল তাইওয়ান, হংকং, থাইল্যান্ড থেকেও।

প্রসঙ্গত গত ২ বছরের মধ্যে এটাই প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

  •  
  •  
  •  
  •  

Tags: