ফ্রান্সের প্রেসিডেন্টকে থাপ্পড় মারার শাস্তি কেবল ৪ মাসের জেল!

jail

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে জনসম্মুখে থাপ্পড় মারার অভিযোগে আটক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার অভিযুক্ত ড্যামিয়েন ট্যারেলকে ১৮ মাসের দণ্ড দিয়েছিলেন আদালত, পরে ১৪ মাসের সাজা স্থগিত করা হয়। ফলে ফরাসি প্রেসিডেন্ট থাপ্পড় মারার সাজা হিসেবে মাত্র চার মাস কারাগারে থাকতে হবে সেই যুবককে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক সমর্থকের সঙ্গে হাত মেলাতে মাক্রোঁ তার দিকে হাত বাড়িয়ে দিলে ওই ব্যক্তি তার মুখে চড় মারেন। তার আগে ওই ব্যক্তিকে ‘ডাউন উইথ মাক্রোঁনিয়া’ বলে চিৎকার করতে শোনা যায়।

এ ঘটনার পর মাক্রোঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তাকর্মী অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। অন্যজন মাক্রোঁকে সেখান থেকে সরিয়ে নেন। তবে তারপরও মাক্রোঁ সেখানে কয়েক সেকেন্ড ছিলেন।

হামলাকারী ডেমিয়েনের বিরুদ্ধে সরকারি কর্তাব্যক্তিদের ওপর সহিংসতা ঘটানোর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত দামিয়েন ডানপন্থী রাজনীতির সমর্থক এবং ফ্রান্সের ইয়েলো-ভেস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বলে জানা যায়।

এ বিষয়ে ম্যাঁক্রো বলেন, গণতন্ত্রে ক্ষোভ প্রকাশের সুযোগ আছে, তবে নির্বুদ্ধিতার সাথে সহিংসতা যুক্ত হলে তাকে প্রশ্রয় দেওয়া যায় না। আমি বরাবরই সাধারণ মানুষের কাছাকাছি যাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করি। অনেক সময়ই তারা ক্ষোভ-হতাশা প্রকাশ করেন।

তবে এই ঘটনা তার চলমান জনসংযোগ কর্মসূচিতে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান ম্যাঁক্রো।

  •  
  •  
  •  
  •  

Tags: