জম্বু-কাশ্মীরে জঙ্গী হামলা পুলিশ সহ নিহত ৪

আন্তর্জাতিকঃ শনিবার জম্মু-কাশ্মীরের সোপোরে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। এই হামলায় নিহত হয়েছে ২ পুলিশকর্মী-সহ ৪ জন। নিহতদের মধ্যে দু’জন সাধারণ নাগরিক বলে পুলিশ জানিয়েছে । এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ পুলিশকর্মী এবং এক ব্যক্তি।

পুলিশ এর দেওয়া তথ্যমতে, শনিবার সোপোরের আরামপোরা এলাকায় টহল দিচ্ছিলেনসেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এবং পুলিশের একটি যৌথবাহিনী। আচমকাই সেই সময় ওই দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। দু’পক্ষের গুলি বিনিময়ে ২ পুলিশকর্মী-সহ চার জন নিহত হয়।

এদিকে জঙ্গিদের খোঁজে পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ এবং সি আর পিএফ এর সদস্যরা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

  •  
  •  
  •  
  •  

Tags: