ইরানের পরমাণু গবেষণার তথ্য চুরি করেছে মোসাদ

আন্তর্জাতিকঃ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্যমতে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ( Mossad) এর প্রধান ইয়োসি কোহেন জানান, ২০১৮ সালে গোপন অপারেশন চালিয়ে ইরানের পরমাণু গবেষণার আর্কাইভ থেকে হাজার হাজার নথিপত্র সফলভাবে চুরি করেছে মোসাদ।

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতা এবং ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফাকরিজাদেহ হত্যার পেছনে ইসরায়েলি সম্পৃক্ততা রয়েছে বলেও তিনি কিছুটা ইশারা দেন।

সদ্য বিদায় নেয়া ইয়োসি কোহেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইরানের পরমাণু আর্কাইভ থেকে কীভাবে নথিপত্র চুরি করা তার বিস্তারিত তুলে ধরেছেন।

২০১৮ সালে একটি সংবাদ সম্মেলনে চুরি যাওয়া এসব নথির কথা উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, ইরান একবার গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেছে এবং অস্ত্র তৈরির প্রযুক্তি তাদের আছে। কিন্তু ইরান বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: