মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর ‘চ্যাম্প’ আর বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পোষা কুকুর ‘চ্যাম্প’ আর নেই। গতকাল শনিবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই তথ্য জানান।

টুইটে বাইডেন লেখেন, ‘আমাদের পরিবার আজ আমাদের ভালোবাসার সহযোগী চ্যাম্পকে হারিয়েছে। আমি তাকে মিস করব।’

২০০৮ সালে থেকে বাইডেনে পরিবারের ই একজন সদস্য ছিল ‘চ্যাম্প’। জো বাইডেনের সব সময়ের সঙ্গী ছিল চ্যাম্প। শুধু হোয়াইট হাউসে নয়, চ্যাম্পকে বাইডেনের সাথে দেখা গেছে টিভি পর্দাতেও। চ্যাম্প ছাড়াও বাইডেনের মেজর নামে আরও একটি কুকুর রয়েছে।

বাইডেন জানিয়েছেন, দীর্ঘ ১৩ বছর চ্যাম্প আমাদের বিশ্বস্ত সঙ্গী ছিল এবং আমি সবসময় তাকে আমার পরিবারের ই একজন ভেবেছি। আমরা তাকে খুব মিস করবো।

  •  
  •  
  •  
  •  

Tags: ,