মিশরে ভবন ধসে ৫ নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের আলেকজান্দ্রিয়াতে একটি আবাসিক ভবন ধসে পাচঁ নারীর মৃত্যু হয়েছে। দেশটির আল-আটটারিন জেলায় অবস্থিত জরাজীর্ণ ভবনটি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে শনিবার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাচঁজন নিহত ছাড়াও আরো তিনজনকে উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে।

১৯-২০ শতকের গোড়ার দিকের অনেকগুলো ভবন রয়েছে আলেকজান্দ্রিয়া ও কায়রোতে। অনেকগুলো ভবনে সরকারি অফিস রয়েছে। আবার কিছু ভবনে সাধারণ মানুষ থাকেন। দুর্বল কাঠামো ও রক্ষণাবেক্ষণের অভাবে মিশরে প্রায়ই ভবন ধসে পড়ছে।

আলেকজান্দ্রিয়া প্রদেশের সরকারি ফেসবুক পেজ বলছে, পাঁচতলা ভবনটিকে সংস্কারের জন্য ২০১৮ সালে আদেশ দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ উপরের তলটি ভেঙে ফেলারও আদেশ দিয়েছিল।

  •  
  •  
  •  
  •  

Tags: ,