চীনের হুবেই প্রদেশে ভয়াবহ বন্যায় ২১ জনের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক:

আবারও ভারি বৃষ্টিপাতের কবলে চীন। দেশটির হুবেই প্রদেশে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। মধ্যাঞ্চলের পাঁচটি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রদেশের ২৭ হাজার ঘরবাড়ি-দোকানপাট পানিতে ডুবে গেছে। বন্যাকবলিত এলাকাগুলোতে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ও পানি সংযোগ।

হুবেই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে প্রদেশটিতে ভূমিধস দেখা দিয়েছে। ধসে পড়েছে শত শত বাড়িঘর। ঝুঁকি এড়াতে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ছয় হাজার বাসিন্দাকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রদেশটির নানা অঞ্চল। বৃহস্পতিবার হুবেই প্রদেশে চারশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।চীনের মানুষের চলতি মৌসুমে বন্যার পূর্ব অভিজ্ঞতা থাকলেও এ বছর তা আকস্মিকভাবেই বেড়ে গেছে। গত সপ্তাহেও ৮০ হাজার লোককে সরানো হয় বন্যাদুর্গত এলাকা থেকে। গত মাসে দেশটির হিনান প্রদেশে বন্যায় মারা যায় অন্তত ৩০০ জন।

  •  
  •  
  •  
  •