ভারতের সাথে বিমান চলাচলের অনুমতি চেয়ে তালেবানের চিঠি

বিমান চলাচল শুরু করার জন্য এক চিঠিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনকে (ডিজিসিএ) দেওয়া এক চিঠিতে এ আহ্বান জানান আফগানিস্তানের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী।

আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্ন এখনো ঝুলে রয়েছে। তবুও ভারতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা চালু করতে আফগানিস্তানের তালেবান সরকার আগ্রহী। এ বিষয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন অরুণ কুমারকে একটি চিঠি লিখেছেন আফগানিস্তানের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হামিদুল্লাহ আখুন্দজাদা।

চিঠিতে তিনি লিখেন, দিল্লি ও কাবুলের মধ্যে আরিয়ানা আফগান এয়ারলাইন ও ক্যাম এয়ারকে বিমান চালাতে অনুমতি দেওয়া হোক। যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

  •  
  •  
  •  
  •  

Tags: