চরম খাদ্য সঙ্কটের মুখে আফগানিস্তান

নিউজ ডেস্ক :

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)সতর্ক করে দিয়ে বলেছে, জরুরি পদক্ষেপ না নিলে আফগানিস্তানের অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হবে। আর পাঁচ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে পারে।

গত আগস্টে যুক্তরাষ্ট্র নিজেদের অবশিষ্ট সৈন্যদের সরিয়ে নেওয়া শুরু করলে আফগানিস্তান তালেবানের দখলে চলে যায়। বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল আফগানিস্তানের ভঙ্গুর অর্থনীতি এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে।

ডাব্লিউএফপির এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বেসলি বলেছেন, আফগানিস্তান এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সঙ্কটের মধ্যে রয়েছে।

বিশ্ব ব্যাংকের মতে, একটি দেশকে সাহায্য-নির্ভর হিসেবে বিবেচনা করা হয়, যখন তার মোট দেশীয় উৎপাদনের ১০ শতাংশ বা তার বেশি বিদেশী সাহায্য থেকে আসে। আফগানিস্তানের ক্ষেত্রে জিডিপির প্রায় ৪০ শতাংশ ছিল আন্তর্জাতিক সাহায্য।

সূত্র: বিবিসি

  •  
  •  
  •  
  •