করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনে নতুন করে লকডাউন
নিউজ ডেস্ক :
চীনে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে একটি অঞ্চলে লকডাউন ঘোষণা করেছে বেইজিং কর্তৃপক্ষ। ইনার মঙ্গোলিয়া অঞ্চলের ইজিন কাউন্টিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই অঞ্চলের ৩৫ হাজার ৭০০ অধিবাসীকে ঘরে থাকতে বলেছে কর্তৃপক্ষ। বলা হয়েছে, নির্দেশনা ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা করা হবে
গত এক সপ্তাহে চীনের প্রায় ১১টি প্রদেশে করোনা ছড়িয়েছে। গতকাল সোমবার চীনে ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে অর্ধেকই ইনার মঙ্গোলিয়ার।
বর্তমানে ওই ছোট অঞ্চলটিতে করোনার ডেল্টা ধরন সবচেয়ে বেশি ছড়াচ্ছে। গত সপ্তাহে চীনের মূল ভূখণ্ডে ১৫০-এর বেশি করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে, যার এক-তৃতীয়াংশই শনাক্ত হয়েছে ইজিনে।
জাতীয় স্বাস্থ্য কমিশন কর্তৃপক্ষ সতর্কতা জারির পরদিনই লকডাউন ঘোষণা করা হয়েছে।বলা হয়েছে, নির্দেশনা ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।

