ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করল টেসলা

আন্তর্জতিক ডেস্ক: বাজারমূল্যে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রতিষ্ঠান হিসেবে ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। তবে, গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে টেসলাই প্রথম এক ট্রিলিয়ন ডলারের অভিজাত ক্লাবে যুক্ত হলো।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গাড়িভাড়া দানকারী প্রতিষ্ঠান-হার্টজ এর কাছে এক লাখ গাড়ি বিক্রি করার চুক্তি কারণে ইলন মাস্কের এই কোম্পানির শেয়ারের দর ১২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এতেই টেসলার বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলার বা এক লাখ কোটি ডলার ছাড়িয়েছে। বৈদ্যুতিক গাড়ি তৈরির ক্ষেত্রে হার্টজের সঙ্গে এই চুক্তি বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ চুক্তি।

হার্টজ পরবর্তী ১৪ মাসে থ্রিএস মডেলের ১ লাখ গাড়ির জন্য ৪২০ কোটি ডলার প্রদান করবে। ভাড়া সংস্থাটি চার্জিং স্টেশনগুলোর একটি নেটওয়ার্কও তৈরি করবে। টেসলার একটি গাড়ি প্রতিবার চার্জের পর প্রায় ২০০ মাইল পর্যন্ত যেতে পারে। যদিও বৈশ্বিক গাড়ি বিক্রিতে টেসলার হিস্যা এখনো এক শতাংশের কম। এ অবস্থা পরিবর্তনের জন্য বার্ষিক বিক্রয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫০ শতাংশ নির্ধারণ করেছেন ইলন মাস্ক। এছাড়া বছরে দুই কোটি গাড়ি উৎপাদনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

  •  
  •  
  •  
  •  

Tags: