অন্ধ্রপ্রদেশে বন্যায় বাড়লো মৃত্যু
নিউজ ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। অঞ্চলটি ১৪০ বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বলে জানিয়েছেন প্রদেশটির কেন্দ্রীয় পানি কমিশনের কর্মকর্তারা।
চলতি সপ্তাহজুড়ে ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য। অব্যাহত বৃষ্টিতে রাজ্যটির পেন্না নদীর পানি গেল কয়েকদিনে একের পর এক লোকালয় দখল করেছে। অঞ্চলটির কেন্দ্রীয় পানি কমিশনের কর্মকর্তারা বলছেন, গেল কয়েকদিনে রাজ্যটিতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ১৪০ বছরের রেকর্ড।
পেন্না নদীর পানি দুকূল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রদেশটির নেল্লোর জেলা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গেল কয়েকদিনের রেকর্ড বৃষ্টিপাতে নেল্লোর ব্যারেজ এলাকার ওপর দিয়ে পাঁচ দশমিক উনপঞ্চাশ লাখ কিউসেক পানি প্রবাহিত হয়েছে। এর আগে ১৮৮২ সালে অঞ্চলটিতে এমন পানি প্রবাহের ঘটনা ঘটে।

