শাহজালালে বোমা আতঙ্কে মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণ
নিউজ ডেস্ক:
বোমা আতঙ্ক দেখা দেওয়ায় ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।
আজ বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী গণমাধ্যমকে বলেন, “বিমানবন্দরে একটি ম্যাসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছে।”
তবে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইটটিতে কতজন যাত্রী রয়েছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

