ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ
নিউজ ডেস্ক:
দেশের কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতে ও চাষে উদ্বুদ্ধ করতে ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধ করে দেওয়া হয়েছে।
গত সোমবার থেকে পেঁয়াজের আইপি দেওয়া বন্ধ করে দেওয়া হয়। ফলে মঙ্গলবার থেকে আইপি দেয়নি হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন,এখন কৃষকদের নায্য মুল্যের জন্য বাজারে মনিটরিং করা অত্যন্ত জরুরী। যাতে করে কেউ সিন্ডিকেট করে আবার পেয়াজের বাজার অস্থিতিশীল করতে না পারে।

