কঙ্গোতে বড়দিনে আত্মঘাতী হামলায় নিহত ছয়

নিউজ ডেস্ক:

বড়দিনে কঙ্গোর পূর্বাঞ্চলের বেনি শহরে একটি বারে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

জানা গেছে, সুইসাইডাল ভেস্ট পরিহিত আত্মঘাতী বোমা হামলাকারীসহ বিস্ফোরণে রেস্টুরেন্টে থাকা ছয়জন নিহত হয়।

কঙ্গোলিজ এবং উগান্ডার বাহিনী গভর্নরের মুখপাত্র জেনারেল ইকেনজি সিলভাইন এক বিবৃতিতে বলেছেন, হামলার ঘটনা ঘটেছে একটি বারে। আত্মঘাতী হামলাকারী বারের ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। ওই সময় নিরাপত্তা প্রহরীরা তাকে বাধা দিলে সেখানেই তিনি বিস্ফোরণ ঘটান।

আত্মঘাতী বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে এবং আরো ১৪ জন আহত হয়েছেন।

সূত্র: দ্য নিউ ডেইলি

  •  
  •  
  •  
  •