করোনায় আক্রান্ত সৌরভ গাঙ্গুলি

আন্তর্জতিক ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

খবরে বলা হয়েছে, সোমবার (২৭ ডিসেম্বর) রাতে সৌরভ গাঙ্গুলির করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

তবে সৌরভ আক্রান্ত হলেও তার স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

দুই দিন আগে জ্বর আসে বিসিসিআই সভাপতির। চিকিৎসকের পরামর্শ নিলে তাকে করোনা পরীক্ষা করানো পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী পরীক্ষা করালে সোমবার রাতে ফলাফল পজিটিভ আসে। এরপরেই হাসপাতালে ভর্তি হন সৌরভ।

  •  
  •  
  •  
  •