বরগুনায় লঞ্চে অগ্নিকাণ্ডে সৌদি বাদশাহ ও যুবরাজের সমবেদনা

নিউজ ডেস্ক:

বাংলাদেশের বরগুনায় লঞ্চ দুর্ঘটনায় শোক জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সৌদি বাদশা বলেন, “বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি। মহামান্য রাষ্ট্রপতি, নিহতদের পরিবার ও সব বাংলাদেশীর কাছে আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।”

গত শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৩টায় দক্ষিণাঞ্চলীয় সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ঘুমন্ত যাত্রীদের অন্তত ৪১ জন নিহত হন এবং প্রায় শতাধিক আহত হন। এতে অনেক মানুষ নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

  •  
  •  
  •  
  •