রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে ১৪১ দেশ, ‘অ্যাবস্টেইন’ ভোট দিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা ও হামলা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাব ১৪১-৫ ভোটে গৃহীত হয়েছে।

ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার অভিযান বন্ধ এবং শিগগিরই সেনা প্রত্যাহারে নিজ-নিজ অবস্থান স্পষ্ট করে ১৪১ সদস্য রাষ্ট্র ক্রেমলিনের বিরুদ্ধে ভোট দেয়। বিপরীতে এই প্রস্তাবের ওপর রাশিয়াসহ মিত্র দেশ বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া বিপক্ষে ভোট দেয়। যেখানে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত, চীনসহ ৩৫টি দেশ। তারা সবাই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেইন’ (পক্ষে, বিপক্ষে কোনোটাই নয়) ভোট দিয়েছে।

১৯৮২ সালের পর ইউক্রেন সংকট ইস্যুতে জরুরি বৈঠক ডাকে জাতিসংঘের সাধারণ পরিষদ। ১৯৩ সদস্যের পরিষদ কূটনৈতিক উপায়ে রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে। যাতে বাড়তি সমর্থন যোগালো এই ভোটাভুটি।

 

  •  
  •  
  •  
  •