আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ
নিউজ ডেস্ক:
ইউক্রেনে রাশিয়ার হামলার মুখে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের অবরোধ আরোপের সম্ভাবনার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ১৩ বছরে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।
২০০৮ সালের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার ঘটনা এটাই প্রথম।
রবিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম ১৩৯ ডলারে উঠ যায়। অবশ্য পরে তা ১৩০ ডলারে নেমে আসে। খবর বিবিসির।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার পর পশ্চিমা বিশ্ব তাদের নিষেধাজ্ঞা আরোপ করে। সম্প্রতি তারা রাশিয়ার ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে।
ফলশ্রুতিতেই জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে।

