খাবার বিতরণ করতে গিয়ে ইউক্রেনের মেয়র নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার (৭ মার্চ) ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের শহর গোস্টমেলের মেয়র রুশ বাহিনীর হাতে নিহত হয়েছেন। এক ফেসবুক পোস্টে তারা জানিয়েছে, ক্ষুধার্তদের রুটি ও অসুস্থদের ওষুধ বিতরণ করতে গিয়ে গোস্টমেলের প্রধান ইউরি ইলিচ প্রিয়াপকো নিহত হয়েছেন। তার দুই সঙ্গীও গুলিবিদ্ধ হয়েছেন।

তবে কখন তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। শহরটিতে কৌশলগত গুরুত্বপূর্ণ আন্তনভ সামরিক বিমান ঘাঁটি রয়েছে।

যুদ্ধবন্ধে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তৃতীয় দফার বৈঠক শুরু হতে যাচ্ছে। ইউক্রেনের সময় সোমবার (৭ মার্চ) বিকাল চারটায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

এক টুইটবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পডোলক এমন দাবি করেছেন। এর আগে রুশ আলোচক লিওনড স্লাটস্কিও এমন তথ্য নিশ্চিত করেছেন।

তবে বৈঠক কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা প্রকাশ করা হয়নি। ইউক্রেনের সঙ্গে বেলারুশের সীমান্ত শহর গোমেলে মস্কো-কিয়েভের প্রথম দফার বৈঠক হয়েছে। এতে প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি রাশিয়ার প্রধান আলোচকের ভূমিকা রেখেছেন।

  •  
  •  
  •  
  •