চীনের পতাকা লাগিয়ে রাশিয়ার উপর হামলা করতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুদ্ধ বিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়ার সেনাদের ওপর হামলা চালাতে বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্য নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে সমালোচনা।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমারা। রাশিয়াকে এক ঘরে করে দেয়ার হুমকিও দিচ্ছে তারা।

এক অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধ বিমানে চীনের পতাকা লাগিয়ে ইউক্রেনে অবস্থান করা রুশ সেনাদের ওপর বোমা হামলা চালিয়ে দায়ভার বেইজিং এর ওপরে দিতে, যাতে দুই দেশ নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের এফ-২২ যুদ্ধবিমানে চীনের পতাকা লাগিয়ে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক বোমা বর্ষণ করতে হবে। এরপর আমরা বলব এটা চীন করেছে। তারপর তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করবে। আমরা বসে বসে দেখবো আর হাসবো।

ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে সমালোচনা করেছে রাশিয়া। যদিও এখন পর্যন্ত সরকারের উচ্চপর্যায় থেকে কোনো মন্তব্য আসেনি।

  •  
  •  
  •  
  •