চীনে বিমান বিধ্বস্তের ঘটনায় সকল যাত্রী নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়া বিমানের ১৩২ আরোহীর কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, সোমবার (২১ মার্চ) বোয়িং-৭৩৭ মডেলের একটি বিমান কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে গুয়াংশি এলাকায় বিধ্বস্ত হয় এবং এটিতে আগুন ধরে যায়। ‘চায়না ইস্টার্ন এয়ারলাইন্স’-এর ওই বিমানটিতে ১২৩ যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন।

বিমানের ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যমতে, উড্ডয়নের এক ঘণ্টা পর বিধ্বস্ত হয় বিমানটি। এরপরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এ ঘটনার বেশ কিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে পাহাড়ি অঞ্চলটিতে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। এখন পর্যন্ত হতাহতের সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও, সবাই মারা গেছেন বলেই আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলে যাওয়া উদ্ধারকর্মীরা বলছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর জঙ্গলে আগুন ধরে যায়। আগুন অবশ্য এখন নিয়ন্ত্রণে আনা গেছে।

  •  
  •  
  •  
  •