ডেপুটি স্পিকারকে চড়-ঘুষি ইমরানের দলের সদস্যদের

অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির ওপর চড়াও হয়েছেন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনপ্রণেতা এসময় ‘দলত্যাগ করার’ জন্য মাজারিকে আক্রমণ করেন, তার চুল ধরে টানাহেঁচড়া করেছেন। শনিবার (১৬ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

টিভি ফুটেজে দেখা গেছে, নিরাপত্তারক্ষীরা দোস্ত মুহাম্মদ মাজারিকে উদ্ধার করার আগে ইমরানের দলের সদস্যরা তাকে চড়-ঘুষি মারেন এবং টানাহেঁচড়া করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন পিটিআই দলের সংসদ সদস্যরা পার্লামেন্টে লোটা (বদনা) নিয়ে ঢোকেন। পিটিআই থেকে দলত্যাগ করা নেতাদের উদ্দেশে লোটা লোটা বলে শ্লোগান দেন।

এসময় তারা বলেন, তাদের দলের ২৪ জন ভিন্নমতাবলম্বী সদস্যকে মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোট দিতে দেবেন না।

  •  
  •  
  •  
  •