সৌদি আরব যাচ্ছেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার জন্য জুলাইয়ের মাঝামাঝিতে সেখানে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে অফিসিয়ালি এ তথ্য জানানো হয়।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন বাইডেন। প্রথমে তিনি যাবেন ইসরাইলে। এরপর যাবেন ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে। সর্বশেষ তিনি যাবেন সৌদি আরবের জেদ্দায়। সেখানে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন।

তবে সৌদি আরব সফরে গেলেও সেখানে জ্বালানি নিয়ে বড় রকমের কোন সুরাহা হবে না বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

  •  
  •  
  •  
  •