বন্দুক হামলায় গুরুতর আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে
আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের উপর এক বন্দুক হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। নারা শহরের নির্বাচনী প্রচারণা চালানো সময় তাকে গুলি করা হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তাকে পেছন থেকে গুলি করা হয়। তখন তিনি বক্তৃতার মাঝখানেই লুটিয়ে পড়েন। এরপর তার রক্তক্ষরণ হয়।
পুলিশ বলছে ৪১ বছর বয়সী হামলাকারীকে আটক করা হয়েছে।
শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। মি. আবেকে দুইবার গুলি করা হয় এবং দ্বিতীয় গুলিটি তার পিঠে আঘাত করে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জাপান পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচনে একজন প্রার্থির সমর্থনে প্রচারণা চালাোর জন্য মি.আবে নারা শহরে গিয়েছিলেন। মি.আবে ২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে তার বড় প্রভাব রয়েছে। এই দলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ মি. আবের হাতে।

