২০২২ সালে বিশ্বের সবচেয়ে শিক্ষিত জনসংখ্যার দেশ

অনলাইন ডেস্কঃ

অক্টোবরে প্রকাশিত অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) উচ্চ শিক্ষা প্রতিবেদন ২০২২ অনুসারে কানাডা, জাপান এবং লুক্সেমবার্গ বিশ্বের শীর্ষ তিনটি শিক্ষিত দেশ। এসব দেশের শিক্ষিত জনগোষ্ঠির (২৫-৩৪ বছর বয়সী) সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্বের ১০ টি সবচেয়ে শিক্ষিত জনসংখ্যার তালিকায় রয়েছে কানাডা (৫৯.৯৬ শতাংশ), জাপান (৫২.৬৮ শতাংশ), লুক্সেমবার্গ (৫১.৩১ শতাংশ), দক্ষিণ কোরিয়া (৫০.৭১ শতাংশ), ইসরায়েল (৫০.১২ শতাংশ), মার্কিন যুক্তরাষ্ট্র (৫০.০৬ শতাংশ), আয়ারল্যান্ড (৪৯.৯৪ শতাংশ), যুক্তরাজ্য (৪৯.৩৯ শতাংশ), অস্ট্রেলিয়া (৪৯.৩৪ শতাংশ) ও ফিনল্যান্ড (৪৭.৮৭ শতাংশ)।

এই তালিকায় উল্লেখিত ভারতে মাত্র ২০.৪ শতাংশ উচ্চ শিক্ষিত রয়েছে। সবচেয়ে কম বেকারত্বের হার দক্ষিণ কোরিয়ায় যা মাত্র ২.৫ শতাংশ।

এই কয়েকটি দেশে শিক্ষিত জনসংখ্যার সাথে বেকারত্বের হার সবচেয়ে বেশি  ফিনল্যান্ডে (৬.৭ শতাংশ)  তারপরে আয়ারল্যান্ড ৬.৬ শতাংশ, কানাডা ৫.৫ শতাংশ, ইসরায়েল ৫.০৫ শতাংশ, লুক্সেমবার্গ ৪.৬ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্র ৩.৭ শতাংশ, যুক্তরাজ্য ৩.৬ শতাংশ, অস্ট্রেলিয়া ৩.৫ শতাংশ, জাপান ২.৬ শতাংশ এবং দক্ষিণ কোরিয়া ২.৫ শতাংশ।

  •  
  •  
  •  
  •