এবার চীন-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
নিউজ ডেস্ক:
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এশিয়ার দেশ চীন ও তাজিকিস্তান। বৃহস্পতিবার সকালে তাজিকিস্তানের চীন সীমান্তবর্তী অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৩৭ মিনিটে তাজিকিস্তানের পূর্বাঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০.৫ কিলোমিটার।
প্রাথমিক ভাবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

