এবার ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি
নিউজ ডেস্ক:
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় আজ ভোরে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি। উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের গভীরতা ছিল ৩৮ কিলোমিটার।
এর আগে, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশের কক্সবাজারে ৪ দশমিক ১ মাত্রার এবং রাতে জাপানের উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

