ভারতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ২৫

নিউজ ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রে বরযাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগে ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আট জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩০ জুন) রাত ২টার দিকে সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ের বুলধানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মহারাষ্ট্রের ইয়াবত্মাল থেকে পুণে যাচ্ছিল বাসটি। বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনা প্রসঙ্গে বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেন, ‘বাস থেকে কমপক্ষে ২৫টি মৃতদেহ বার করা হয়েছে। বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। অনেকে আহত হয়েছেন। আহতদের বুলধানার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

এদিকে বাস দুর্ঘটনায় হতাহতের এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

  •  
  •  
  •  
  •